১১ বছরের মেয়েকে ক্রাউন প্রিন্সের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন দুবাই শেখ!

ফাতেহ ডেস্ক

দুবাইয়ের শেখ মোহাম্মদ আল মাকতোম তার মেয়ে প্রিন্সেস জালিলাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক মিডিল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে। তারা আরও জানায়, প্রিন্সেস জালিলার বয়স মাত্র ১১ আর মোহাম্মদ বিন সালমান তার থেকে বয়সে অন্তত ২২ বছরের বড়।

ব্রিটিশ আদালতে বিষয়টি উপস্থাপন করেন মোহাম্মদ আল মাকতোমের স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন। গত বছর প্রিন্সেস হায়া আমিরাত থেকে ব্রিটেনে পালিয়ে আসেন এবং তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেন।

২০০০ সালে শেখ মাকতোম তার আরেক মেয়েকে অপহরণ করেন বলে অভিযোগ ওঠে। ১৮ বছর বয়সী শামসাকে কেমব্রিজ থেকে অপহরণের পর দুবাইতে নেয়া হয় এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

এর এক বছর পর শামসার ছোট বোন লতিফা ওমান সীমান্ত দিয়ে পালিয়ে যাবার সময় এক ফরাসি নৌবাহিনীর কর্মকর্তা জিয়ান-পিয়ারে তাকে ভারতের গোয়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ নেন।

কিন্তু তার আগেই আমিরাতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লতিফাকে অপহরণ করে দুবাইতে নিয়ে যায়।

-এ

আগের সংবাদএবার আফগানিস্তান ছাড়ছে ব্রিটিশ সেনারাও
পরবর্তি সংবাদমিয়ানমারের ২০ সেনাকে আটকের দাবি আরকান আর্মির