
ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয়।
সোমবার (১৬ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী ৩১ মার্চের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। অভ্যন্তরীণ কোনো পরীক্ষা চলবে না বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সতর্কতা নির্দেশে বলা হয়, করোনাভাইরাস এর সংক্রমণ এড়াতে বিশ্বভারতীর অধীনে থাকা (পাঠ ভবনের হস্টেল সহ) সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হস্টেল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে শুক্রবার (১৩ই মার্চ) সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বানও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই প্রস্তাবকে গতকালই স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের ৫ দেশের নেতা।
আজ শনিবার তার প্রস্তাবে সাড়া দিল পাকিস্তান। পাকিস্তান করোনা মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত বলে জানায়।
-এ
