দেশে আরো ২ করোনায় আক্রান্ত শনাক্ত

ফাতেহ ডেস্ক

বাংলাদেশে আরো দুইজন কভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

মন্ত্রী জানান, আক্রান্তদের দুজনের মধ্যে একজন ইতালি ও একজন জার্মানি থেকে এসেছেন।

এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে তিনজনের কভিডে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

পরে শুক্রবার আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্ত তিন ব্যক্তিই সুস্থ হয়েছেন।

-এ

আগের সংবাদযুক্তরাষ্ট্রে দেড় হাজার মসজিদে আদায় হয়নি জুমার নামাজ
পরবর্তি সংবাদপুলিশকে চড়-থাপ্পড় দেয়ায় আটক যুব মহিলা লীগ নেত্রী