করোনা: সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স, থাকবেন শেখ হাসিনা

ফাতেহ ডেস্ক

সার্কভুক্ত দেশগুলি অাজ রোববার (১৫ মার্চ) একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অঞ্চলে করোনাভাইরাসকে মোকাবেলায় শক্তিশালী কৌশল তৈরির জন্য একত্রিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কনফারেন্স যোগ দেবেন।
সার্ক সদস্য দেশগুলির ভিডিও কনফারেন্সে এই অঞ্চলে কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের সাধারণ কৌশল অবলম্বন করবে।

শনিবার (১৪ মার্চ) যৌথ ভিডিও কনফারেন্সের বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইট করেছেন, সাধারণ কল্যাণের জন্য একসাথে আসছি!

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সার্কের অন্য রাষ্ট্রপ্রধানরা যোগ দিলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপারে এখনও অনিশ্চয়তা রয়েছে।

-এ

আগের সংবাদইংল্যান্ড বাদে সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ
পরবর্তি সংবাদইতালি ফেরত আরও দেড় শতাধিক বাংলাদেশি হজক্যাম্পে