ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বৈধ ও সাংবিধানিক: আদালতকে কেন্দ্র

ফাতেহ ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন নাগরিকদের আইনত, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ অধিকারকে খর্ব করছে না। এটা পুরোপুরি বৈধ ও সাংবিধানিক।

আজ মঙ্গলবার (১৭ই মার্চ), সুপ্রিম কোর্টের কাছে এমনই দাবি করলো ভারতের কেন্দ্রীয় সরকার। দেশব্যাপী সিএএ-বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে জমা পড়া পিটিশনের শুনানিতে শীর্ষ আদালতকে একথা জানান তারা।

সরকারের আরও দাবি, আদালতে এই আইন নিয়ে কোনও প্রশ্ন করা যায়না। এটি সংসদের সার্বভৌম ক্ষমতার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। সরকার আরও জানায়, এই আইন নাগরিকত্ব দেবেও না, আবার কারও থেকে কেড়েও নেবে না।

এই আইন অনুযায়ী, ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিমরা এদেশে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এদিক সমালোচকদের দাবি, এই আইন বৈষম্যমূলক।

-এ

আগের সংবাদঅসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার পরামর্শ ইসলামি ফাউন্ডেশনের
পরবর্তি সংবাদকরোনায় মসজিদে হারাম ও নববি ছাড়া সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা সৌদির