ইরাকের নতুন প্রধানমন্ত্রী আদনান আল-জুরফি

ফাতেহ ডেস্ক

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত হলেন আদনান আল-জুরফি। দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ তাকে মনোনিত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ইরাকে চলমান রাজনৈতিক সঙ্কট মোকাবিলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আল-জুরফিকে সময় দেয়া হয়েছে ৩০ দিন। ৫৪ বছর বয়সী আল-জুরফি এর আগে ইরাকের শিয়াদের পবিত্র নগর নাজাফের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উন্নত জীবনব্যবস্থা, কর্মসংস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের মুখে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আলাউয়িকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলেও তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন। এর দু’ সপ্তাহ পর আল-জুরফি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।

-এ

আগের সংবাদকরোনায় মসজিদে হারাম ও নববি ছাড়া সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা সৌদির
পরবর্তি সংবাদখোয়াই নদীতে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু