
ফাতেহ ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দেওলগাও গ্রামের হেলাল মিয়ার মেয়ে স্থানীয় চাটপাড়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী তুলি আক্তার (১২) তার চাচাত বোনকে সঙ্গে নিয়ে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তুলির ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
মঙ্গলবার রাতেই জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
-এ
