বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কা

ফাতেহ ডেস্ক

করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শিগগিরই করোনা প্রতিরোধে রোগী শনাক্তে আরো বেশি টেস্ট করা এবং আক্রান্তদের আলাদা করে রাখাসহ সব ধরনের পদক্ষেপ জোরদারের তাগিদ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য জানায় দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনাম ক্ষেত্রপাল সিং বলেছেন, এই অঞ্চলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। অবিলম্বে সতর্কতা ও কার্যকর নজরদারি বাড়ানোসহ সব কার্যক্রম জোরদার করতে হবে।

দক্ষিণ এশিয়ার আট দেশে এরিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

-এ

আগের সংবাদইতালিতে লাশ আর লাশ, মর্গেও জায়গা নেই
পরবর্তি সংবাদবিশ্বে করোনা ছড়ানোয় চীন-ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র