
ফাতেহ ডেস্ক
করোনাভাইরাসে বাংলাদেশে আরও একজনের মৃত্যু এবং নতুন আরও ৪জন আক্রান্ত। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন এবং মৃতের সংখ্যা ২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, গতকাল যিনি আইসিইউতে ছিলেন তিনিই আজকে মারা গেছেন। এছাড়া কোয়ারেন্টিনে মোট ১৪ হাজার জন আছেন।
তিনি আরও বলেন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সহ মিরপুর দিয়াবাড়ি উত্তরা থার্ড পেজ এবং বিশ্ব ইজতেমার জায়গা প্রস্তুত রাখা হয়েছে। কোয়ারেন্টিন রোগীদের রাখার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।
-এ
