মুফতি রুহুল আমীনের মা আর নেই

ফাতেহ ডেস্ক

গওহরডাঙ্গা মাদরাসার পরিচালক মুফতি রুহুল আমীনের আম্মা ও মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী (সদর সাহেব হুজুর)-এর সহধর্মিনী জেলেখা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে চারটায় তিনি খুলনায় ছোট মেয়ের বাসায় ইন্তেকাল করেন। চিকিৎসার জন্য তিনি বেশ কিছুদিন ধরে খুলনায় অবস্থান করছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

রোববার (২২ মার্চ) জোহরের নামাজের পর গওহরডাঙ্গা মাদরাসা মাঠে জানাজা শেষে সদর সাহেব হুজুরের কবরের পাশে মাকবারায়ে শামসিয়াতে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

তিন সন্তানের জননী এই মহিয়সী নারী মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

-এ

আগের সংবাদচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫
পরবর্তি সংবাদতরুণদেরও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একদিনে মৃত্যু ১৩০০