আল্লামা শফির জামাতা মাওলানা ইসহাক নুরের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক 

হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা ইসহাক নুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার বেলা ১টার দিকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গতকাল অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ রাত দশটায় তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।

মাওলানা ইসহাক নুর ছিলেন রাঙ্গুনিয়া জামেয়া মেহেরিয়া মাদ্রাসার পরিচালক ও হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির জামাতা । পাশাপাশি উর্দু ও আরবি ভাষায় তার বিশেষ দক্ষতা ছিল।

আগের সংবাদকরোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার: ওবায়েদুল কাদের
পরবর্তি সংবাদকরোনায় মৃত ব্যক্তির দাফনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানার আহ্বান