তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন পম্পেও

ফাতেহ ডেস্ক

তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের গত মাসে হওয়া চুক্তি কার্যকরের বিষয়ে স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতাদের সঙ্গে আজ আলোচনায় বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কাতারের দোহায় তালেবান নেতাদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে সোমবার (২৩ মার্চ) আফগানিস্তান যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানী কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং ঘানির দীর্ঘদিনের প্রতিদ্বন্ধী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন পম্পেও।

আফগান যুদ্ধের অবসানে গত ফেব্রুয়ারিতে দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং তালেবান নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী কোনো হামলা চালাবে না তালেবান। বিনিময়ে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সহযোগিরা।

-এ

আগের সংবাদবিকাল থেকে নৌযান চলাচল বন্ধ
পরবর্তি সংবাদপ্রবাসীদের পাসপোর্টের ঠিকানায় থাকতে নির্দেশ