তাবলিগ জামাতের সব কার্যক্রম স্থগিত

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার সারাদেশে তাবলিগ জামাতের সকল কার্যক্রম স্থগিত করেছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন গণজমায়েত হয় এমন সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল থেকে এ ঘোষণা দেয়া হয়। তাবলিগের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে বলা হয়, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে আলমী শুরার বড়দের থেকে এ হেদায়াত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে। বিশেষ পরিস্থিতিতে নিজেদের জজবাকে নিয়ন্ত্রণ করতে হবে। একইসঙ্গে দেশের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম যা বলেন তা অনুসরণ করতে হবে।

এর আগে গতকাল শনিবার রাতে তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মত এই নির্দেশনা দেশের সব মার্কাজকে পাঠানো হয় বলে জানা যায়।

-এ

আগের সংবাদজরুরি সেবা ছাড়া ঢাকায় ঢোকা ও বের হওয়া বন্ধ
পরবর্তি সংবাদআড়াই কোটি মানুষের চাকরি হারানোর শঙ্কা: আইএলও