ঢাকায় ১৪ এপ্রিল পর্যন্ত বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ

ফাতেহ ডেস্ক

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি তৌফিক এহসান বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখা হবে। সরকার যদি পরবর্তীতে কোনো নির্দেশনা দেয় তবে ওই নির্দেশনাও কার্যকর হবে।

তিনি এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের বিত্তবান ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় অসহায় মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন।

-এ

আগের সংবাদকরোনা রোগী শনাক্ত মোট ১১৭, নতুন করে মৃত্যু ৪
পরবর্তি সংবাদসিঙ্গাপুরে ২০ হাজার বিদেশি শ্রমিক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে