ফের বিরোধিতায় আফগান সরকার ও তালেবান

ফাতেহ ডেস্ক

তালেবানদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি হয়েছে গত ফেব্রুয়ারিতে। সেখানে সংগঠনটির বন্দি সদস্যদের মুক্তির বিষয়টি উল্লেখ ছিল। এ নিয়ে আলোচনা জন্য একটি বৈঠকও ডাকা হয়। যেখানে তালেবান ও আফগান সরকার উভয়েরই উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু সে আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে তালেবানরা।

আজ মঙ্গলবার এক টুইটে এ ঘোষণা দেন সংগঠনটির মুখপাত্র সুহাইল শাহিন।

তিনি বলেন, তার সংগঠন কোনো অর্থহীন বৈঠকে অংশগ্রহণ করবে না। আফগান সরকার আলোচনার নামে একের পর এক বাহানা দিয়ে বন্দিদের মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। তাদের কার্যক্রম দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয় নিয়ে আর আলোচনায় অংশ নেবো না।

অন্যদিকে আফগান সরকারের দাবি, তালেবান থেকে এমন কমান্ডারদের মুক্তির দাবি করা হচ্ছে যারা আগে সহিংস ঘটনায় জড়িত ছিল। তাদের মুক্তি দিতে পারবে না সরকার।

মার্কিনিদের সঙ্গে চুক্তি হওয়ার পর আফগান সরকার তালেবানদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছিলো। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তালেবান।

সেইসময় সুহাইল শাহিন বলেছিলেন, আফগানি প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঐতিহাসিক চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কারণ চুক্তিতে পাঁচ হজার বন্দির মুক্তির কথা বলা আছে। কিন্তু আফগান সরকার সেখানে শর্ত জুড়ে দিয়েছে।

তিনি আরো বলেন, চুক্তিতে শর্তের কোনো কথাই উল্লেখ ছিল না। আমরাদের সংগঠন কখনোই শর্তসাপেক্ষে বন্দীদের মুক্তির জন্য রাজি হয়নি।

-এ

আগের সংবাদপুলিশের নতুন আইজি হচ্ছেন র‌্যাবের বেনজীর
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জ অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’