আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও বাগরাম ঘাঁটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটলো। এটি আফগানিস্তানের সবচেয়ে বড় ঘাঁটি।
মার্কিন গণমাধ্যম ফক্সনিউজ বলছে, আন্তর্জাতিক আইএস এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী টুইটারে জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এক সামরিক কর্মকর্তা ফক্সনিউজকে বলেন, দেশটির রাজধানী কাবুলের পাশের ওই ঘাঁটিতে চালানো হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সরকার ও আফগান তালেবানের মধ্যে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে ১০০ তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার একদিন পরই এ ধরনের হামলার ঘটনা ঘটলো।

-এ

আগের সংবাদদাদীর মৃত্যুর পর ২ শিশুও করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদদেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়ে দ্বিগুণ