রাজধানী লকডাউন: অবরুদ্ধরা এলাকায় ত্রাণ না থাকায় বিপাকে

ফাতেহ ডেস্ক

রাজধানীর বিভিন্ন লকডাউন এলাকায় বিশেষ ত্রাণ ব্যবস্থা না থাকায় বিপাকে অবরুদ্ধরা। তাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা না হলে বাইরে বেরিয়ে আসতে পারেন বাসিন্দারা।

এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করছে অনেকে। তাই এমন পরিস্থিতিতে সিটি করপোরেশন ও বেসরকারি বেশ কিছু সংস্থা ভিন্ন পরিকল্পনা নিচ্ছে।

রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনায় একজনের মৃত্যু হলে ২১ মার্চ লকডাউন করে দেয়া হয় পুরো এলাকাটি। এরপর এই এলাকার এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয় সিটি করপোরেশন। তবে ২০ দিনে সে খাবার প্রায় শেষ। আর সহায়তা দিতে নতুন তালিকা করা হলেও তা এখনো পায়নি টোলারবাগবাসী।

এছাড়াও বের হওয়ায় কড়াকড়ি থাকায় নিজ উদ্যোগেও খাবারের ব্যবস্থা করতে পারছেন না তারা। তাই বিশেষ ত্রাণের দাবি তাদের। এদিকে চলমান সংকটে খাদ্য সামগ্রী দিচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। তবে তা লকডাউন এলাকায় পৌঁছাচ্ছে না।

আর এসব সমস্যার কথা স্বীকার করে উত্তর সিটি করপোরেশন বলছে, প্রতিটি ওয়ার্ডেই একবার করে ত্রাণ বিতরণ করেছেন তারা। লকডাউন এলাকা নিয়ে আলাদাভাবে ভাবা হচ্ছে।

নগরীর অভিজাত ওয়ার্ডগুলোর জন্য বরাদ্দ দেয়া ত্রাণ লকডাউন এলাকায় সরবরাহের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগ যারা ত্রাণ দিচ্ছেন তাদের সাথেও সিটি করপোরেশনের সমন্বয়ের তাগিদ স্থানীয়দের।

-এ

আগের সংবাদনোয়াখালীতে করোনায় প্রথম মৃত্যু
পরবর্তি সংবাদআরো তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮