হাসপাতালে ভর্তি আল্লামা আহমদ শফী, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

ফাতেহ ডেস্ক

মাথা ব্যথা, বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতার জন্য আল্লামা শফীকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে তিনি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন। ইব্রাহিম চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক।

এর আগেও চলতি বছরে দুইবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা শফী। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। আল্লামা শফীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শফিউল আলাম।

-এ

আগের সংবাদখুনি মাজেদের ফাঁসি কার্যকর
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪জন, আক্রান্ত ১৩৯