রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ফাতেহ ডেস্ক

নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান নিয়েছে প্রায় দেড় শতাধিক রোহিঙ্গা।

গত বৃহস্পতিবার রাত থেকে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তে মিয়ানমারে ভেতরেই অবস্থান নিয়েছেন তারা।

এ খবরে বাংলাদেশের রহমতের বিল এলাকায় মাইকিং করে স্থানীয়দের সর্তক থাকতে বলেছেন জনপ্রতিনিধিরা। রোহিঙ্গারা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও জানিয়েছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফছার জানিয়েছেন, সীমান্তে কঠোর অবস্থানে আছে বিজিবি। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

-এ

আগের সংবাদকরোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪জন, আক্রান্ত ১৩৯
পরবর্তি সংবাদদেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: ঘরে বসে দোয়া পড়ুন