ত্রাণ চোরদের আইনের আওতায় আনতে আইজিপির নির্দেশ

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ত্রাণ নিয়ে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ নির্দেশ দেন। বিকেল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ভিডিও কনফারেন্স পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যে সকল স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে।

-এ

আগের সংবাদবাতাসে ১৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে করোনা ভাইরাস!
পরবর্তি সংবাদদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প