নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

শহীদুজ্জামান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মূহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন একজন সংসদ সদস্য।

-এ

আগের সংবাদনাটোরে জুমার নামাজ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬, গ্রেফতার ৯
পরবর্তি সংবাদরাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত