রোজা অবস্থায় কোরআনের ওপরই বৃদ্ধ হাফেজের মৃত্যু!

ফাতেহ ডেস্ক পবিত্র রমজানে তিলাওয়াতরত অবস্থায় কোরআনের ওপরই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন তুরস্কের এক বৃদ্ধ হাফেজ। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করতে করতে এমন মৃ’ত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

রোজা অবস্থায় তিলাওয়াত করতে করতে কোরআনের ওপরই বৃদ্ধ হাফেজের মৃত্যু! আলজাজিরা আরবি জানিয়েছে, হাজি আলি সুলফিক নামের ওই বৃদ্ধ হাফেজ তুরস্কের আইদান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনে মৃত্যুবরণ করেন।

তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে। কোরআনের পাখি এই তুর্কি বৃদ্ধের মৃ’ত্যুকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফিরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কোরআনের সঙ্গে বসবাস করে কোরআনের ওপর মৃ’ত্যু- সত্যি তিনি প্রকৃত সৌভাগ্যবান। আরেকজন লিখেছেন, তিলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।

-এ

আগের সংবাদইফতারের সময় যেসব আমল করতেন প্রিয় নবি
পরবর্তি সংবাদদেশে ফিরতে হাজারো কুয়েত প্রবাসীর রাতভর বিক্ষোভ, ফাঁকা গুলি