
ফাতেহ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো বন্ধ ইমিগ্রেশন কার্যক্রম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দরে টার্মিনাল ভবনের একটি রেস্টুরেন্টের পাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক জানান, টার্মিনাল ভবনে ধোঁয়া দেখা গেলেও আগুনের অস্তিত্ব পাওয়া যায় নি। তবে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। তবে রানওয়েতে উড়োজাহাজ ওঠা নামায় কোনো সমস্যা হয়নি। স্বাভাবিক রয়েছে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কমিউনিকেশন সিস্টেম।
