ভেনেজুয়েলায় অভ্যুত্থান পরিকল্পনা, গ্রেফতার ১২

ফাতেহ ডেস্ক

দুই মার্কিন নাগরিকসহ অন্তত ১২ জনকে গ্রেফতার করেছে ভেনেজুয়েলার নিরাপত্তারক্ষী বাহিনী। প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, সোমবার (০৪ মে) একটি ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এরা ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে ক্যারিবিয়ান উপকূল দিয়ে ল্যাটিন আমেরিকার দেশটিতে প্রবেশ করতে চেয়েছিল তাকে উৎখাত করার জন্য। যার মধ্যে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাও রয়েছেন।

তবে দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর দাবি, দেশটির অভ্যন্তরে দাঙ্গাসহ সাম্প্রতিক ইস্যুগুলো থেকে জনগণের নজর অন্যদিকে সরিয়ে নিতে এই মাদুরো ওই আটকের পরিকল্পনা করেছেন।

-এ

আগের সংবাদসৌদিতে মৃতের সংখ্যা ২০০
পরবর্তি সংবাদপদ্মাসেতুর রেল প্রকল্পে শ্রমিকদের বিক্ষোভে গুলি, ৩ শ্রমিক গুলিবিদ্ধ