কোয়ারেন্টিন শেষে তাবলিগের ৪ হাজার সদস্যকে বাড়ি পাঠাচ্ছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক:

কোয়ারেন্টিন কেন্দ্র থেকে ৪ হাজার তাবলিগ জামাত সদস্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। খবর এই সময়।

খবরে বলা হয়, নিজামউদ্দিনের তদন্ত চলার কারণে কোয়ারেন্টিনে থাকা কয়েক জনকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের এবার বাড়িতে ফেরত পাঠানো হবে।

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন বলেন, পুলিশের তদন্তে যাদের প্রয়োজন নেই, সেই জামাত সদস্যদের এবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

খবরে আরও বলা হয়, ৯০০ তাবলিগ সদস্যের বাড়ি দিল্লিতেই। আগে তাদেরই বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে দিল্লি।

আগের সংবাদ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
পরবর্তি সংবাদমিসরি সিরিয়ালে ইবনে তাইমিয়াকে ‘সন্ত্রাসী ট্যাগ’ !