এক শর্তে ইসরাইলকে মেডিক্যাল সরঞ্জাম দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

এক শর্তে ইসরাইলকে ১৪ টন পরিমাণ মেডিক্যাল সরঞ্জাম দিয়েছে তুরস্ক। শর্ত ছিল একই পরিমাণ সরঞ্জাম ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজাতেও যাওয়ার সুযোগ করে দিতে হবে। খবর মিডেলইস্ট আই।

খবরে বলা হয়, ইসরাইল যখন বিপদে তখন পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। পাঠিয়েছেন বিপুল পরিমাণ মেডিক্যাল সরঞ্জাম। তবে এসব চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছিলেন এরদোগান। আর তা হাচ্ছে একইপরিমাণ সরঞ্জাম ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজাতেও যাওয়ার সুযোগ করে দিতে হবে। ইসরাইল সরকারের অনুমতি ছাড়া ফিলিস্তিনে কোন পণ্য আনা নেওয়া করা যায় না। অবশেষে নিজেদের স্বার্থেই এ শর্ত মেনে ইসরাইল মেডিকেল সরঞ্জাম পশ্চিম তীর ও গাজায় পৌঁছে দিয়েছে।

খবরে আরও বলা হয়, ইসরাইলের একটি সূত্র তুরস্কের মেডিক্যাল সরঞ্জাম পাওয়ার কথা নিশ্চিত করে বলেছে, ‘তুরস্ক মেডিক্যাল সরঞ্জাম বোঝাই কার্গা বিমান রামাল্লা এবং গাজায়ও পাঠানোর অনুমতি চেয়েছে, আমরা অনুমতি দিয়েছি।’

উল্লেখ্য, তুরস্ক ১৪ টন মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে পশ্চিম তীর ও গাজায়। একই পরিমাণ সরঞ্জাম তুরস্কের কাছ থেকে কিনে নিয়েছে ইসরাইলের দুটি হাসপাতাল। পশ্চিম তীর ও গাজায় পাঠানো ১৪ টন সরঞ্জামের মধ্যে রয়েছে ৪০ হাজার টেস্টিং কিট, ১ লাখ এন৯৫ মাস্ক, ৪০ হাজার হাজমট স্যুট, ১ লাখ গ্লোবস, ২০ হাজার প্রটেকটিভ এবং পিসিআর টেস্টিং ডিভাইসসহ আরো বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম।

আগের সংবাদকরোনা সংক্রমণে চীনের উহান মার্কেটের ভূমিকা অনস্বীকার্য : ডব্লিউএইচও
পরবর্তি সংবাদবাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার শেষ করতে ৪ মাসের সময় দিল সুপ্রিম কোর্ট