ইয়েমেনের রাজধানী অ্যাডেনে চিকুনগুনিয়ায় ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের অস্থায়ী রাজধানী অ্যাডেনে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, চিকুনগুনিয়ায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অ্যাডেনের শেখ ওসমান জেলার গভর্নরও আছেন। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও তিন হাজার চিকুনগুনিয়া রোগী।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শহরের জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে এ রোগ ছড়িয়েছে। ভয়াবহ ওই বন্যায় ৫ শিশুসহ ৮ জনের প্রাণহানি ঘটেছিল। এতে অনেক ঘরবাড়িও ভেঙে গিয়েছিল। এপ্রিলের টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জাতিসংঘের মুখপাত্র জেসন্স লার্ক এক প্রতিবেদনে জানিয়েছেন।

আগের সংবাদসৌদির বদলে ইউরোপে বিকল্প শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ
পরবর্তি সংবাদ‘তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করলে জোট আরও শক্তিশালী হবে’