
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন এক আইনের সংশোধনী অনুমোদন দিয়ে নিজের ক্ষমতা আরো বৃদ্ধি করলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি। শনিবার তিনি নতুন এক আইনে অনুমোদন দেন। খবর এপির।
মিশর জানিয়েছে,কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণেই এই আইন সংশোধন করা হয়েছে। নতুন ক্ষমতা বলে সিসি এখন থেকে যে কোনো জমায়েত, বিক্ষোভ, সরকারি-বেসরকারি বৈঠক, মিছিল ও উৎযাপন নিষিদ্ধ করতে পারবেন।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, মহামারিকে ব্যবহার করে ক্ষমতা সম্প্রসারণ করতে চাইছে মিশর সরকার। জরুরি অবস্থার সংস্কার তাদের লক্ষ্য নয়।
উল্লেখ্য, ২০১৩ সালে মিশরের ক্ষমতা দখল করেন আল সিসি। তিনি তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে নিজেকে ক্ষমতায় বসান। গত বছর সংবিধান পরিবর্তন করে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত করেছেন সিসি।
