
ফাতেহ ডেস্ক
জুয়া খেলতে বাধা দেয়ায় বাবাকে পিটিয়ে মারলো ছেলে।
ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলতে বাধা দেয়ায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে বাবা ইসমাইল আকনের মৃত্যু হয়েছে। আহত মা রোকেয়া বেগমকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে মাহফুজ আকনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাতে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া জুয়া খেলার সরঞ্জাম ফেলে দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা-মা দুজনকেই দরজার লাঠ দিয়ে পিটিয়ে জখম করে মাদকাসক্ত ছেলে মাহফুুজ। পরে স্থানীয়রা আহত বাবা-মাকে উদ্ধধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবা ইসমাইল আকনের মৃৃত্যু হয়।
নিহত ইসমাইল আকন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তিনি করোনার ছুটিতে সম্প্রতি বাড়িতে এসেছিলেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
-এ
