কাবুলে ম্যাটারনিটি হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত ৪

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানে একটি মাতৃসেবা হাসপাতালে সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছেন। রাজধানী কাবুলের একটি হাসপাতালে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত ওই হাসপাতালে হামলার সময়ে বিদেশি নাগরিকসহ প্রায় ১৪০ জন কর্মী ছিল।

তাদের অনেকেই এখনও সেখানে আটকা রয়েছেন। ওই হাসপাতাল থেকে নারী ও শিশুসহ প্রায় ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিবিসি জানিয়েছে, কোনও গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, হামলার পর এক নবজাতককে রক্তেভেজা কম্বলে মুড়ে বরে করে আনছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে নবজাতকটি আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল দশটা নাগাদ তিন হামলাকারী হাসপাতালটিতে ঢুকে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন অন্তত এক হামলাকারী নিহত হয়েছেন।

হামলার শিকার হওয়া দাস্ত-এ-বারচি হাসপাতালের ম্যাটার্নিটি অংশটি পরিচালনা করে এমএসএফ। এর অনেক বিদেশি কর্মী হাসপাতাল ভবনের পেছনে একটি গেস্টহাউসে বসবাস করে। সেখান থেকে পালিয়ে এক ডাক্তার জানিয়েছেন, ওই ভবনেও বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি।

-এ

আগের সংবাদকরোনায় কারাগারে কয়েদির মৃত্যু
পরবর্তি সংবাদজানাজায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫০