বরিশালে ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ফাতেহ ডেস্ক

ঈদের আগের দিন বরিশালের ইমামদের হাতে তুলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নগদ আর্থিক অনুদান। রবিবার সকাল ১১টায় সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে এই ঈদ উপহার বিতরণ করেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
এসময় মেহেন্দিগঞ্জের ৭৮৪ জন ইমামদের হাতে ৫ হাজার টাকা করে এই অনুদান হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি পঙ্কজ নাথ বলেন, করোনা সংকটে সকল প্রকার সহযোগিতা নিয়ে জনগণের পাশেই আছে আওয়ামী লীগ সরকার। তিনি ধন্যবাদ জানান বিভিন্ন বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান সংগঠন নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

-এ

আগের সংবাদকরোনার মধ্যেই ডেঙ্গু আতঙ্ক, মশা মারার ওষুধ নেই করপোরেশনে!
পরবর্তি সংবাদকরোনা আক্রান্তের মৃদু ৩ লক্ষণ