আলকায়েদার আফ্রিকা প্রধান নিহত

ফাতেহ ডেস্ক:

আলকায়দা ইন ইসলামি মাগরিব (একিউআইএম)দলের প্রধান আলজিরিয়ার নাগরিক আবদেল মালেক ড্রুকদেলক নিহত হয়েছে। মালিতে ফরাসি সেনারা এক অভিযানে তাকে হত্যা করে। বার্তা সংস্থা এএফপি জানায়

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মালির উত্তরপশ্চিমাঞ্চলীয় তেসালিত শহরে বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। তার ঘনিষ্ট সহযোগীরা এ কথা নিশ্চিত করেছেন।

পারলি আরও জানান, ‘আলকায়দার কার্যকরী কমিটির সদস্য ড্রুকদেল উত্তর আফ্রিকা ও সমগ্র সাহারা অঞ্চলের আল-কায়দা সম্পর্কিত জিহাদি জামাত নুসরাত আল- ইসলাম ওয়াল- মুসলিমিনসহ (জেএনআইএম) জিহাদি দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।’

ফ্রান্স শুক্রবার ইসলামি স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (ইআইজিএস) দলের একজন নেতাকেও গ্রেপ্তারের দাবি করেছে।

এদিকে, ফ্রান্স সাহেল এলাকায় বারখান বাহিনীর ৫০০০ সেনা মোতায়েন করেছে।

-এ

আগের সংবাদপঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পাকিস্তান সেনাবাহিনী
পরবর্তি সংবাদসাধারণ ছুটি আর নয়, হবে এলাকাভিত্তিক লকডাউন