
ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করতে চীনের ১০ সদস্যের মেডিকেল টিম এখন ঢাকায়।
সকাল সাড়ে এগারোটায় মেডিকেল টিমকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পৌঁচ্ছালে তাদের স্বাগত জানান, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং। চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিকেল টিম দেশে ঢাকায় ১৪ দিন অবস্থান করবেন।
এসময় তারা রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশি সহযোগীদের সাথে মহামারী নিয়ে গভীর আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।
-এ
