হজ নিয়ে সৌদি নির্দেশনা মতো ঢাকার সিদ্ধান্ত শিগগিরই

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীর কারণে এ বছর সীমিত সংখ্যক মুসল্লিকে নিয়ে হজ পালনের পরিকল্পনা করছে সৌদি আরব। এই প্রেক্ষাপটে ধর্ম প্রতিমন্ত্রীসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন, সৌদি সরকারের নির্দেশনা মতো দ্রুতই ঢাকা এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ আশা করছেন ১৫ জুনের মধ্যে রিয়াদের সিদ্ধান্ত অফিসিয়ালি পাওয়া যাবে।

তিনি বলেন, যদি পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত হজ আয়োজন না হয়, তাহলে এবার যারা রেজিস্ট্রেশন করেছেন কভিড-১৯ পরবর্তী সময়ে তারা অগ্রাধিকার পাবেন।

যদি সীমিত সংখ্যকদের নিয়ে হজ হয় তবে কিভাবে বাংলাদেশ অংশ নেবে-এমন প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তবে দ্রুতই ঢাকার সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মুসলমানরা এ বছর হজে যাবে না বলে জানিয়েছেন। তবে ভারত ও পাকিস্তান এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

আগামী ৩০ জুলাই ৯ জিলহজ মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হজের আনুষ্ঠানিকতা শুরুর হওয়ার কথা।

-এ

আগের সংবাদদেশে একদিনে মৃত্যু ৩৭, আক্রান্ত রেকর্ড ৩১৯০
পরবর্তি সংবাদঅতিরিক্ত পুলিশ সুপার হলেন ২১ কর্মকর্তা