এবার তসলিমার ওপর ক্ষুব্ধ খ্রিস্টানরা

ওমর ফারুক: ধর্ম ও ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে বক্তব্য দেয়া তসলিমা নাসরিনের নতুন বিষয় নয়। ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে উস্কানিমূলক লেখালেখি করায় শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. ও মুফতী ফজলুল হক আমিনী রহ. এর প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়া হয়েছিলেন তসলিমা নাসরিন। এবার খ্রিস্টান সম্প্রদায়ের আইডল মাদার তেরেসার বিরুদ্ধে বক্তব্য দেয়ায় তসলিমার ওপর প্রচণ্ড ক্ষেপেছে কলকাতার খ্রিস্টান সম্প্রদায়ও। সম্প্রতি এক টুইট বার্তায় মাদার তেরেসা ‘আদর্শহীন, অনৈতিক, বেআইনি, অমানবিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ’ বলে তসলিমা নাসরিন অভিযোগ আনে। এতেই খ্রিস্টান সম্প্রদায়কে পথে নামতে বাধ্য করলেন বিতর্কিত এই লেখিকা।

তসলিমা নাসরিনের এমন টুইটে মঙ্গলবার কলকাতার খ্রিস্টানদের ধর্মীয় গুরু আর্চ বিশপ টমাস ডিসুজা মন্তব্য করেন, ‘তসলিমা এ ধরণের মন্তব্য করে শুধু মাদার তেরেসার সেবাকেই অপমান কেরনি বরং মানব সেবায় জড়িত সকল মানুষকে ব্যথিত করেছ।’

তসলিমা এমন সময়ে এ টুইট করেন যখন ভারতের ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটির কয়েকজন কর্মীর বিরুদ্ধে ওঠা শিশু পাচারের অভিযোগ উঠে। কলকাতার আর্চ বিশপ থেকে শুরু করে অনেকেই তসলিমা নাসরিনের তোলা অভিযোগকে খ-ন করছেন।

তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, ‘সবাই জানে যে মাদার তেরেসার প্রতিষ্ঠান বাচ্চা বিক্রি করে। মাদার তেরেসা নিজেও বহু আদর্শহীন, অনৈতিক, বেআইনি, অমানবিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিখ্যাত মানুষ অপরাধী হলে তাকে আড়াল করার কোনো মানে হয় না।’

কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ তসলিমার টুইটের তীব্র প্রতিবাদ জানান। তিনি মন্তব্য করেন, ‘মাদার তেরেসার বিষয়ে কোনো কথা বলার আগে সতর্কতা অবলম্বন করা উচিত।’

তবে চলতি বছরের শুরুতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রশংসা করে বক্তব্য দিলেও গত জুলাই মাসেই ফের হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে হিন্দু মৌলবাদীদের ক্ষেপিয়ে দেন। ফেসবুকে দেওয়া পোস্টে হিন্দু ধর্মবাদীরা ধর্মকে সংস্কৃতি করতে চায় বলে মন্তব্য করে তসলিমা মসজিদ, মন্দির, রোহিঙ্গাদের নিয়েও কথা বলেছিলেন। রোহিঙ্গাদের নিয়ে তসলিমা লেখেন, ‘বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আড়াই হাজার মসজিদ মাদরাসা বানানো হয়েছে। রাতে রাতে মোল্লারা ওয়াজ শোনায় রোহিঙ্গাদের, বুদ্ধি দেয়- মিয়ানমার তাদের ফেরত নিতে চাইলেও যেন তারা ফেরত না যায়। এ-ও এক ষড়যন্ত্র, ধর্ম দিয়ে সমাজ ছেয়ে ফেলার ষড়যন্ত্র। রোহিঙ্গা শিশুদের মগজধোলাই চলছে। এরাই তো ভবিষ্যতের জিহাদি। ধর্মের নোংরা রাজনীতি থেকে শুধু নিজেদের বাঁচালেই চলবে না, সমাজকেও বাঁচাতে হবে, রাষ্ট্রকে তো বাঁচাতে হবেই।’ সূত্র: ডেইলি সিয়াসাত উর্দু

আগের সংবাদসরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই নিয়োগ হচ্ছে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদস্বর্ণ চুরি নিয়ে শুল্ক গোয়েন্দাদের প্রতিবেদন সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক