করোনায় একদিনে আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৮০

ফাতেহ ডেস্ক:

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮০জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

আগের সংবাদউইঘুর নির্যাতনকে সমর্থন করেন ডোনাল্ড ট্রাম্প
পরবর্তি সংবাদওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তে হাইকোর্টের নিষেধাজ্ঞা