দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ৩৫০৪

ফাতেহ ডেস্ক:

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করে অতি ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫০৪ জনের শরীরে।

এই নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৭৮ জন। আর নতুন ১ হাজার ১৮৫ জন নিয়ে মোট সুস্থ হলেন ৫৪ হাজার ৪৩১৮ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আগের সংবাদজম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫
পরবর্তি সংবাদদ্বিতীয় দফায় সংক্রমণ ঝুঁকিতে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ