পুলিশকে সুরক্ষা সামগ্রী দিল আমেরিকান দূতাবাস

ফাতেহ ডেস্ক:

কভিড-১৯ প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ঢাকার আমেরিকান দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার পুলিশ হেডকোয়ার্টার্সে বুধবার দুপুরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি।

আইজিপি এ ধরনের উদ্যোগের জন্য রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ঢাকার মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

-এ

আগের সংবাদমাস্ক দুর্নীতিতে সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে দুদক
পরবর্তি সংবাদনতুন ফিলিস্তিন হওয়ার পথে কাশ্মির!