করোনায় মৃতদের জন্য যুক্তরাষ্ট্র যুবদলের গায়েবানা জানাজা

ফাতেহ ডেস্ক:

দেশে এবং প্রবাসে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিসহ সকল মানুষের জন্য গায়েবানা জানাজা আদায় করেছে যুক্তরাষ্ট্র যুবদল। ৭ জুলাই দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ জানাযার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইমামতি এবং মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের ঈমাম কাজী কাইয়্যূম।

জনাযার নামাজের সঙ্গে করোনায় আক্রান্তদের জন্যও দ্রুত আরোগ্যের দোয়া করা হয়। কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সৌজন্যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত করোনায় বিপর্যস্ত প্রবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, এর আগে যুবদলের এক ভার্চুয়াল সভায় ঢাকা থেকে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।

আগের সংবাদ১৫২৮ সাল পরবর্তী জেরুজালেমের ইতিহাস উন্মুক্ত করলো ইউএনআরডাব্লিউএ
পরবর্তি সংবাদখুলছে হেফজখানা : যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে