
ফাতেহ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের শারজার ইসলামিক বিষয়ক পরিচালক ঘোষণা করেছেন শারজায়ের বিভিন্ন স্থানে ৫০টি নতুন মসজিদ উদ্বোধন করা হবে।
শারজার ইসলামিক বিষয়ক পরিচালক আব্দুল্লাহ বিন ইয়ারুফ আস-সাবুস সেদেশের “ডাইরেক্ট লাইন” রেডিওতে এই টেলিফোন বার্তায় বলেছেন: বর্তমানে শারজায়ে ২৭২৩টি মসজিদ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আমরা ২৩টি নতুন মসজিদ উদ্বোধন করেছি। এমাসের মধ্যে হাওশী এলাকায় আরও নতুন ৪টি নতুন মসজিদ উদ্বোধন করা হবে।
-এ
