দেশে একদিনে মৃত্যু ৪৭, শনাক্ত ২৬৬৬

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ চব্বিশ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৬৬৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫২ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ৫ হাজার ৫৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আগের সংবাদজুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৮
পরবর্তি সংবাদসেব্রেনিকা মুসলিম গণহত্যা : বেঁচে যাওয়া মানুষদের জবানে