পদত্যাগপত্র জমা দিলেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফাখফাখ

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফাখফাখ দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডলইস্টআই এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১০৫ জন সংসদ সদস্যের একটি দল তার নেতৃত্বে অনাস্থা প্রস্তাব উত্থাপন করার পর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদকে এক সপ্তাহের মধ্যে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করতে হবে, যিনি নতুন সরকার গঠনের জন্য দুই মাস সময় পাবেন এবং সংসদের মাধ্যমে তা পাস করাতে হবে।

আগের সংবাদঈদে ৪ জেলা থেকে যাতায়াত বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি
পরবর্তি সংবাদতিন দিনের মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়ার নির্দেশ