ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ খুন

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক সহকারী উপ-পরিদর্শক।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চানপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, মাদক মামলার পরোয়ানাভূক্ত আসামি মামুনকে ধরতে সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন ও মনির শংকর চাকমার নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা করে পালিয়ে যায় মামুন ও তার সহযোগিরা।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন।

-এ

আগের সংবাদগুগল ও অ্যাপল মানচিত্র থেকে মুছে ফেলা হলো ফিলিস্তিনিকে
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো, ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু