
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে ইজরাইল। ২০১৮ সালে তিনি আল-কুদস শহরের গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে তাকে ১৭ বার আটক করলো ইহুদিবাদী দেশটি। খবর ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার।
ওয়াফা জানিয়েছে, রোববার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইজরাইলি সেনাবাহিনী এবং তাকে আটক করে।
বিভিন্ন প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্ক পরা অবস্থায় আদনান গেতকে পুলিশ এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। তবে তাকে কেন আটক করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়, তবে এ ব্যাপারে ইজরাইলি পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।
