মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ফাতেহ ডেস্ক:

জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখতে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সভায় বসবে । তারপরই জানা যাবে, কবে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

আজ সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর
৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের কারাগারে ‘না খেয়ে’ আছেন বাংলাদেশসহ আট দেশের বন্দি
পরবর্তি সংবাদকরোনা প্রতিরোধে অক্সফোর্ডের টিকার সাফল্য