নেত্রকোনার হাওরে ট্রলার ডুবে ১৭ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ একজন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ শহরের একদল লোক উপজেলার গোবিন্দশ্রী হাওরে বেড়াতে যান। হাওরের উচিতপুর ঘাটে বেলা দুইটার দিকে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। সেখান থেকে বেলা ৩টা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।

আগের সংবাদএকদিনে আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৫৪
পরবর্তি সংবাদরিমান্ড শেষে কারাগারে সাহেদ