
ফাতেহ ডেস্ক:
যেসব হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স নবায়ন করেনি। সেসব হাসপাতাল-ক্লিনিক ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স।
শনিবার দুপুরে, রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় লাইসেন্স প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় এনিয়েও আলোচনা করা হয়।
স্বাস্থ্য সেবা নিয়ে যেন কেউ প্রতারণা করতে না পারে, এজন্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে বলে জানিয়েছেন টাস্কফোর্সের আহ্বায়ক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল।
