ভারতে ৬ তলা ভবন ধসে নিহত ৪

ফাতেহ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে নদিয়ায় একটি ছয়তলা ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন নারী রয়েছে।

এ ছাড়া শিশুসহ এক ডজনের বেশি লোক ভবনটিতে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দিনগত রাতে নির্মাণাধীন ওই ভবনটি ধসে পড়ে। এই খবর প্রকাম করেছেএনডিটিভি।

খবরে বলা হয়েছে, ভবনটি ধসে পার্শ্ববর্তী চারতলা একটি ভবনের ওপর পড়েছে। নির্মাণাধীন ভবনের মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শাহ বেড়ি গ্রামের চারতলা ভবনটিতে অন্তত ১৬টি পরিবার থাকে বলে মনে করা হচ্ছে। ধসে পড়া ভবনের দুই ভবন পরের এক বাসিন্দা মিন্টু দেক্কা বলেন, ‘আমরা যখন রাতের খাবার খাচ্ছিলাম তখন ধাম করে বিরাট একটি শব্দ শুনতে পাই। আমরা মনে করি, ভূমিকম্প। কিন্তু যখন দরজা খুলে দেখি সর্বত্র আবর্জনা। এরপর বাইরে এসে দেখি, ভবনটির ওপর তলা ধসে পড়ছে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৪০০ এনডিআরএফ সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। আর ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে জনতার ভিড় ঠেকাতে।

অতিরিক্ত জেলাশাসক গৌতম বুদ্ধ নাগর জানান, কেমন করে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আগে বহুতলের ধ্বংসস্তূপের তল্লাশি প্রয়োজন।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকর্মীরা একসঙ্গে মিলে সেটাই করছেন। ধ্বংসস্তুপের নিচে আরো অনেকে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। ডগ স্কোয়াডও রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আগের সংবাদভারতে মুসলিমরা কেনো সেনাবাহিনীতে সুযোগ পায় না?
পরবর্তি সংবাদজোয়ারের পানিতে ১ সপ্তাহ ধরে প্লাবিত বাগেরহাট