
ফাতেহ ডেস্ক: এক দিনেই ৩০ লাখ বৃক্ষ রোপন। মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা সারা দেশে রোপন করা হবে আজ। প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১৭ লাখ ছাত্র-ছাত্রীদের দিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
দেশে বর্তমানে মোট আয়তনের সাড়ে ১০ ভাগ বনভূমি। পাহাড়ি, ম্যানগ্রোভ, উপকূলীয়, শাল, জলাভূমি ও সামাজিক বনায়ন মিলে দাঁড়ায় ১৭ ভাগ। যদিও থাকা দরকার ২৫ ভাগ।
ঘাটতি মেটাতে দেশজুড়ে মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে ৩০ লাখ গাছ রোপনের কর্মসূচি পালন করছে বন মন্ত্রণালয়। চারা সংগ্রহ হচ্ছে বন বিভাগের নার্সারি থেকে। বেশি রোপন হচ্ছে দেশি ফলদ ও ওষধি গাছ।
উদ্ভিদ বিজ্ঞানীরা জানান, রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের কারণে পাঁচ হাজার হেক্টর বন ভূমি নষ্ট হয়েছে। এছাড়া পার্বত্যাঞ্চল কমেছে আরো ৫০ হাজার হেক্টর বনভূমি। শালবন কমেছে ৬ হাজার ১৬০ ও সুন্দরবন কমেছে ১০ হাজার ৯৮০ হেক্টর ।
তবে আশার কথা বনের বাইরে গাছপালার পরিমাণ ক্রমেই বাড়ছে। বনবিভাগের তথ্য অনুযায়ী, বিগত ১৮ বছরে দেশে এমন বনভূমি গড়ে উঠেছে তিন লাখ হেক্টর জমিতে।
