পরিবেশ রক্ষায় অন্তত ৩টি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: পরিবেশ রক্ষায় প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ ব্যবহারের আহ্বানও জানান তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষায় প্রতিবছর পরিবেশ দিবস ও বৃক্ষরোপন কর্মসূচি হলেও, এবার ভিন্ন আঙ্গিকে পালন হচ্ছে এ কর্মসূচি। ৩০ লাখ বীর শহীদের প্রতি সম্মান জানিয়ে, সারাদেশে একযোগে ৩০ লাখ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে, পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় উপকুলীয় এলাকায় সবুজায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বনায়নে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নের সুবিধাভোগীদের চেক তুলে দেন সরকার প্রধান। এসময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেন।

এবার বৃক্ষরোপন কর্মসূচির প্রতিপাদ্য- সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই। অনুষ্ঠান শেষে বৃক্ষমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদশহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষরোপন আজ
পরবর্তি সংবাদহাইকোর্টের রায়ে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা, নাতি-নাতনিদের নয়